অলস সময়
- এস জামান হুসাইন - খেলাঘর
সময় কভু হয় না অলস
সময় বড়ই দামি,
সময়মত সময় দিলে
হবে তুমি নামি।
ঘড়ির কাটা সদা ঘুরে
হয় না কভু অলস,
ইট সিমেন্টের পাকা ফ্লোর
ভাঙ্গে মাটির কলস।
অলস সময় কাটে না তাই
বসে তুমি থাক,
টিভির সামনে বসে বসে
ছক্কা তুমি হাক।
অাড্ডাবাজি ধান্দাবাজি
সব কিছুতেই ফাঁকি,
সারাটাদিন শুয়ে শুয়ে
স্বপ্ন শুধু অাঁকি।
সময় হল স্রোতের মত
বয়ে চলে সদা,
হাজার হাজার অলস লোকের
জীবন হল গাধা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।